• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আর্জেন্টিনার ভক্ত হয়েও মিশরের জয় চান বর্ষা!

ভিওডি বাংলা ডেস্ক    ৭ জুলাই ২০২৬, ০১:৫৫ পি.এম.
অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে বাংলাদেশ, পিছিয়ে নেই শোবিজ তারকারাও। ফুটবলে আর্জেন্টিনাকে সমর্থন করলেও হঠাৎ নিজের পছন্দের দল ছেড়ে বিরোধী দলের জয় চাইছেন অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। আজ রাত ১০টায় শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার সমর্থক হয়েও কেন এই ম্যাচে ভিন্ন চাওয়া অভিনেত্রী বর্ষার?

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকাই এই অভিনেত্রী তার ভ্যারিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে ‘খোঁজ—দ্য সার্চ’ অভিনেত্রী বর্ষা লিখেছেন, ‘আজ প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক; আমিন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ষার বক্তব্য ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার মতের সঙ্গে একমত হলেও, কেউ কেউ এটিকে খেলায় ধর্মীয় ইস্যু টেনে আনা বলে সমালোচনা করেছেন।

২০১২ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন বর্ষা। এরপর থেকে মূলত অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত সিনেমাতেই দেখা গেছে তাকে। গত বছর অভিনয় ছেড়ে ইসলামী জীবনধারায় মনোনিবেশের ঘোষণা দিলেও পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। তারা জানান, হাতে থাকা সিনেমার কাজ শেষ করেই অভিনয় থেকে সরে দাঁড়াবেন।

ভিওডি বাংলা/ তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার পোস্টার
জেনে নিন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এর ১০ দিনের আয়
‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের গুণী নির্মাতা অনুরাগ কাশ্যপ
‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের গুণী নির্মাতা অনুরাগ কাশ্যপ
ছবি: সংগৃহীত
আবারও অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর