• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুরান ঢাকার মেয়ে হয়ে ফিরছেন নায়িকা বুবলী

বিনোদন প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ১০:০৯ পি.এম.
শবনম বুবলী
ছবি: সংগৃহীত

মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি তাকে। ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও প্রচারণা কিংবা জনসমক্ষে অনুপস্থিত ছিলেন তিনি।

এবার জানা গেল বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলী। ছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা আদর আজাদ।

পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। নির্মাতা জাহিদ হোসেন বলেন, ‘বুবলীর সঙ্গে কথা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তন সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবে বলেন কথা দিয়েছেন বুবলী।’

সিনেমাটিতে আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে। অন্যদিকে বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে তাঁদের উর্দু ভাষায়ও সংলাপ বলতে দেখা যাবে।

নির্মাতা জানান, বুবলী আপাতত সন্তান ও নিজের শারীরিক সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। তাই তার অংশের শুটিং শুরু হওয়ার আগে ছবির অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।

এ প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছুটা দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিংগুলো শুরু করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা।’

নামের কারণে এটি বাণিজ্যিক চলচ্চিত্র বলে মনে হলেও নির্মাতার পরিকল্পনা ভিন্ন। তার কথায়, ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করেই নির্মিত হচ্ছে। পরে দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়া হবে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্রাজিলের বিদায় গ্যালারিতে বসে উদযাপন মেহজাবীনের
ছবি: সংগৃহীত
৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলন, ম্যাজিস্ট্রেট নিয়োগ
ছবি: সংগৃহীত
প্রযোজক সমিতির নির্বাচন ‎খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের মনোনয়ন বাতিল