• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই শহীদ জাহিদের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ০৫:১৪ পি.এম.
জুলাই শহীদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ক্যান্সার আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে আসেন ফাতেমা তুজ জোহরা। তাদের সাথে উপস্থিত ছিলেন 'আমরা বিএনপি পরিবার'র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এ সময় জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর ঠিক দুই সপ্তাহ পর জানতে পারেন তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান ক্যান্সারে আক্রান্ত। এর সাত মাস পর স্বামীকেও হারান তিনি।

স্বামী-সন্তান হারিয়ে এবং ক্যান্সারে আক্রান্ত সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে অসহায় হয়ে পড়েন ফাতেমা। এ সময় পরিবারটির পাশে দাঁড়ান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তখন থেকেই আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্বাবধানে জিসানের চিকিৎসা চালানো হয়। তখন থেকেই আতিকুর রহমানের মাধ্যমে জিসানের চিকিৎসার খোঁজ নিতেন তারেক রহমান। তারপর থেকে প্রধানমন্ত্রীর তত্বাবধানেই জিসানের চিকিৎসা চলছে।

ভিওডি বাংলা/এএইচ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ছবি: ভিওডি বাংলা
জাদুঘরে জাপানি স্থপতির নকশায় নির্মাণ হবে গ্রন্থাগার
ছবি: সংগৃহীত
সরকার জোর করে নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে: রিজভী
সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি: ভিওডি বাংলা
পানিসম্পদ ব্যবস্থাপনায় এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ-নেদারল্যান্ডস