• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ১১:২৬ পি.এম.
মাহফুজ কবির মুক্তা
মাহফুজ কবির মুক্তা

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের ‘প্রেস কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ কবির মুক্তা।

সোমবার (৬ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নিয়োগপত্র থেকে এ তথ্য জানা গেছে।

নিয়োগপত্রে জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের গণমাধ্যম সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য মাহফুজ কবির মুক্তাকে ‘প্রেস কর্মকর্তা’ হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকার গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রেস ও মিডিয়া সংক্রান্ত বিষয়ে সহায়তা করবেন।

এই নিয়োগ অবিলম্বে কার্যকর ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও নিয়োগপত্রে নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে।

মাহফুজ কবির মুক্তা ‘প্রেস কর্মকর্তা’ হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
টিআইবি ফেলোশিপ ২০২৬: আবেদনের শেষ সময় পেছাল
ছবি: সংগৃহীত
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক কারাগারে, ডিআরইউ’র উদ্বেগ
ছবি: সংগৃহীত
ক্র্যাবের ফল উৎসবে দেশীয় ফলের স্বাদ ভাগাভাগি