• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মুক্তির আগেই ২৫০ কোটির মামলা

ভিওডি বাংলা ডেস্ক    ৭ জুলাই ২০২৬, ০৬:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংসদে জায়গা করে নেওয়া কঙ্গনা রানওয়াতের জন্য বক্স অফিসে জয় এখনও অনেক বড় চ্যালেঞ্জ। পরিচালক বিকাশ বহলের পরিচালনায় সম্প্রতি শুটিং শেষ করে এখন পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে কঙ্গনার ‘কুইন ২’।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়,‘কুইন’-এর মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ এনে জিওস্টারের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ফ্যান্টম স্টুডিওস। সংস্থাটির দাবি, মামলার আগে জিয়োস্টার ও পরিচালক বিকাশ বহলকে একাধিকবার আপত্তি জানিয়ে আইনি নোটিস পাঠানো হলেও কোনো সাড়া না মেলায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছে সংস্থাটি।

এদিকে আরেক সূত্রের দাবি, ‘কুইন ২’-এর শুটিং সম্পূর্ণ হওয়ার খবর জানার পরেই আইনি পথে এগোয় ফ্যান্টম স্টুডিওস।

সমালোচক এবং দর্শক সকলের প্রশংসা কুড়িয়েছিল ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’। জিতেছিল ২টি জাতীয় পুরস্কারও। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ কঙ্গনা পান সেরা অভিনেত্রীর পুরস্কার ।

২০১৮ সালে ফ্যান্টম ফিল্মসের কার্যক্রম বন্ধ হলেও ২০২১ সালে ‘ফ্যান্টম স্টুডিওস’ নামে নতুনভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, ‘কুইন’-এর মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা এখনো তাদের কাছে রয়েছে। তাই সিক্যুয়াল নির্মাণের আগে তাদের অনুমতি নেওয়া উচিত ছিল।

ভিওডি বাংলা/ তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভিয়েতনামে সেরা সিনেমার পুরস্কার জিতল বাংলাদেশের 'রইদ'
শবনম বুবলী
পুরান ঢাকার মেয়ে হয়ে ফিরছেন নায়িকা বুবলী
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার পোস্টার
জেনে নিন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এর ১০ দিনের আয়