• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাজিল ভক্তের আত্মহত্যা নিয়ে যা বললেন অপূর্ব-নিলয়

ভিওডি বাংলা ডেস্ক    ৭ জুলাই ২০২৬, ০২:৩৯ পি.এম.
অভিনেতা অপূর্ব ও নিলয়। ছবি: সংগৃহীত
অভিনেতা অপূর্ব ও নিলয়। ছবি: সংগৃহীত

নরওয়ের কাছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পরাজয় মেনে নিতে পারছে না দলটির সমর্থকগোষ্ঠী। ব্রাজিলের এই অপ্রত্যাশিত বিদায় মেনে নিতে পারেননি রতনও। প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষ সইতে না পেরে আত্মহত্যা করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রতন (২১)।

রতনের আত্মহত্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোবিজ তারকাদের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ঘটনাটি জানার পর গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নিলয় আলমগীর।

মঙ্গলবার (৭ জুলাই) নিজেদের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টের মাধ্যমে এই দুই অভিনেতা শোক প্রকাশ করেন ও খেলাকে বিনোদনের জায়গায় রাখার আহ্বান জানান।

পোস্টে অপূর্ব লিখেছেন, ‘ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুইসাইড করেছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার জিত থাকবেই। প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারণ দিনশেষে এটা শুধুমাত্র একটা খেলা।’

অন্যদিকে নিলয়ের পোস্টেও একি ধরনের বার্তা লক্ষ্য করা গিয়েছে। তিনি বলেন, ‘ব্রাজিল হেরে যাওয়ায় কুষ্টিয়ায় রতন নামের একজন সুইসাইড করেছে। একজনকে দেখলাম একটা কুকুরকে ব্রাজিলের জার্সি পরিয়ে জোর করে সেভেন আপ খাওয়াচ্ছে। আরেক জায়গায় দেখলাম গরুর সারা গায়ে রঙ দিয়ে ব্রাজিলের পতাকা একেঁছে।’

তিনি আরও লেখেন, ‘প্রত‍্যেক বিশ্বকাপে আর্জেন্টিনা- ব্রাজিলের ফ‍্যান যারা তারা এক দল আরেক দলকে ট্রল করে। এটা একটা মজা। একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই।’

অতিরিক্ত ট্রলের পক্ষপাতী নন নিলয় ও অপূর্ব। তাদের মতে, ট্রল খেলাধুলার স্বাভাবিক একটি অংশ হলেও সেটি যেন সীমা না ছাড়ায়। তারা বলেন, ‘মজা করার জন্য ট্রল হতে পারে, কিন্তু কাউকে অপমান বা হেয় করার পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয়। আপনার কাছে বিষয়টি হাস্যরসের মনে হলেও, অন্য কারও জন্য তা মানসিক কষ্টের কারণ হতে পারে।’

ভিওডি বাংলা/ তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার পোস্টার
জেনে নিন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এর ১০ দিনের আয়
‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের গুণী নির্মাতা অনুরাগ কাশ্যপ
‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের গুণী নির্মাতা অনুরাগ কাশ্যপ
ছবি: সংগৃহীত
আবারও অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর