• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান ছেলের

বিনোদন ডেস্ক    ১১ অক্টোবর ২০২৫, ১১:১২ এ.এম.
ইলিয়াস কাঞ্চন-মিরাজুল মইন জয়-ছবি সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তার ছেলে মিরাজুল মইন জয়। 

শুক্রবার (১০ অক্টোবর) রাতে দেওয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

ইলিয়াস কাঞ্চনের ছেলে জয় বলেন, “বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। নিয়মিতভাবে তার চিকিৎসা চলছে। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসীসহ সবার কাছে অনুরোধ করছি- আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করুন।”

তিনি আরও বলেন, “বাবার অসুস্থতার খবর প্রকাশের পর থেকে দেশ-বিদেশে ‘নিরাপদ সড়ক চাই’-এর কর্মী, বাবার ভক্ত এবং সাধারণ মানুষ আন্তরিকভাবে দোয়া করছেন। বিশেষ করে আজ জুমার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে- এ জন্য আমরা পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।”

অভিযোগ করে জয় বলেন, “দুঃখজনকভাবে কিছু ইউটিউবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও ছড়াচ্ছেন। এসব কর্মকাণ্ড জনমনে আঘাত হানছে এবং আমার বাবার ভক্তদের কষ্ট দিচ্ছে। আমরা এসবের তীব্র নিন্দা জানাই।”

সবশেষে তিনি সবাইকে অনুরোধ করে বলেন, “যদি কারও কোনো তথ্যের প্রয়োজন হয়, তারা ‘নিরাপদ সড়ক চাই’ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সঙ্গে যোগাযোগ করবেন। অনুগ্রহ করে গুজবে বিভ্রান্ত হবেন না।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়
ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা
ভিকটিম নয়, ক্রিমিনালকে জবাবদিহিতার মুখে আনুন: প্রভা
ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি
ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি