• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক আটকে বিএনপি নেতার শোডাউন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৪ অক্টোবর ২০২৫, ০৭:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে বেরিকেটের মাধ্যমে তীব্র যানজট সৃষ্টি করে মোটরসাইকেল বহর নিয়ে শোডাউন করে নিজের প্রার্থিতার জানান দিয়েছেন হাজী মো. শাহজাহান সিরাজ। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংসদ সদস্যপদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চলাচল রত যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে আশুগঞ্জ টোলপ্লাজা গোল চত্বর থেকে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের নেতৃত্বে ব্যান্ডপার্টিসহ বিশাল মোটরসাইকেল বহর নিয়ে অন্তত ১২ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করে সরাইল বিশ্বরোড মোড়ে আসেন। পরে সেখানে অন্তত ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে পথ সভায় বক্তব্য রাখেন তিনি।
 
পথসভায় হাজী মো. শাহজাহান সিরাজ জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নকে কেটে এনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাথে যুক্ত করা হয়েছে। এ ঘটনাটি সরাইল এবং আশুগঞ্জবাসী কোনোভাবেই মেনে নেবেন না। আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের দুটি ইউনিয়ন চান্দুরা এবং বুধন্তীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

হাজী শাহজাহান সিরাজ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপি'র মনোনীত প্রার্থী দিতে হবে। অন্যথায় এই আসনটি বিএনপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। এসময় তিনি তার রাজনীতির ক্যারিয়ার বিবেচনা করে তাকে ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দেয়ার দাবি জানান। পথসভা চলাকালে ঢাকা সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী