• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ

অনন্ত জলিলের সিনেমায় গান গেয়েছিলেন জুবিন গার্গ

বিনোদন ডেস্ক    ২ অক্টোবর ২০২৫, ১০:৫৬ এ.এম.
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ-অনন্ত জলিল-ছবি সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। একাধিক ভাষায় গান গাওয়া এ শিল্পী অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত সিনেমা নিঃস্বার্থ ভালোবাসা-এর জনপ্রিয় গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’-এর গায়কও ছিলেন।

জুবিন গার্গকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তিনি স্বীকার করেন, এই গানই তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে।

অনন্ত জলিল বলেন, “দেশের ভার্সিটিগুলোতে ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট গানটা দারুণ জনপ্রিয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গানটি গায়, এর সঙ্গে নাচও করে। দেশের সব কলেজের ছেলে-মেয়েদের কাছে এই গান এক উন্মাদনার নাম।” 

প্রিয় শিল্পীকে হারানোর বেদনা প্রকাশ করে তিনি আরও বলেন, “সবাই জানে অনন্ত জলিলের হিট গান ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, আর সেই গানের গায়ক জুবিন গার্গ আর নেই। বিষয়টি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।”

তিনি জানান, দেশ-বিদেশের নানা জায়গায় তিনি যখনই গেছেন, সেখানকার তরুণ-তরুণীদের মুখে মুখে এই গান শুনেছেন। এমনকি অনেকেই তাকে গানটির সঙ্গে নাচতেও বলেছেন। অনন্ত জলিলের ভাষায়, “জুবিন গার্গের গাওয়া এই গানই আমাকে ফেমাস করেছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি
ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি
নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল