• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল

পাবনার ভাঙ্গুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১ অক্টোবর ২০২৫, ১২:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পুইবিল বাজারে তালাবদ্ধ একটি ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে প্রশাসন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে প্রশাসনের উদ্যোগে চালগুলো জব্দ করা হয়। তবে ঘরের মালিক কিংবা চালের প্রকৃত মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতাভুক্ত। তাই এ চাল পরদিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিলামে তোলা হয়। নিলামে অংশ নেন মোট পাঁচজন ক্রেতা। সর্বোচ্চ দরদাতা হিসেবে মো: সুজন আলী খান প্রতি কেজি ৩৬ টাকা দরে ২৪০ কেজি চাল ক্রয় করেন। এর ফলে মোট ৮ হাজার ৬৪০ টাকা সরকারী কোষাগারে জমা হবে।

নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মোহাব্বত হোসেন, সহকারী প্রোগ্রামার মো: শাহিনুর রহমান, খাদ্য পরিদর্শক মো: মিজানুর রহমান, উপ-খাদ্য পরিদর্শক নিরঞ্জন কুমার ঘোষ, দিলপাশার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সচিব মো: শামীম আহমেদ এবং ইউপি সদস্য মো: হাবিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিষয়টি নিশ্চিত করে দিলপাশার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও সচিব মো: শামীম আহমেদ বলেন, উদ্ধারকৃত চাল নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি খাতে জমা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে কোনো অনিয়ম হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ