• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পরিচালক পদে মনোনয়ন জমা দিলেন বুলবুল-ফাহিম

স্পোর্টস ডেস্ক    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পি.এম.
আমিনুল ইসলাম বুলবুল-নাজমুল আবেদিন ফাহিম-ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। মনোনয়ন গ্রহণ চলছে, যা শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হয়। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে আবার মনোনয়ন জমা নেওয়া শুরু হয়েছে, যা বিকেল পর্যন্ত চলবে। 

এদিন পরিচালক পদের মনোনয়ন জমা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম। তবে সেই দুটি ফরম-ই জমা দিয়েছেন ফাহিম নিজে। এর আগে গতকাল সারাদিনে তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছিলেন ৬০ জন।

ক্যাটাগরি-১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল থেকে একজন। ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন। 

ক্যাটাগরি-৩ থেকে মনোনয়ন নিয়েছেন ৩ জন। এর মধ্যে বিসিবি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। সি ক্যাটাগরি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলটও।

পরিচালক পদে মনোনয়ন নিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তিনি ঢাকার ক্লাব ওল্ড ডিওএইচএস থেকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং কিছু বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে বরিশাল ও খুলনা উল্লেখযোগ্য।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড