• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চেকদের রুখে দিল দক্ষিণ আফ্রিকা

   ১৯ জুন ২০২৬, ১২:১৬ এ.এম.
ছবি: সংগৃহীত

দুর্দান্ত লড়াই করে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ড্র করেছে দক্ষিণ আফ্রিকা। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে গোল করে এক পয়েন্ট আদায় করে নেয় আফ্রিকার দলটি।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ষষ্ঠ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন মিখাল সাদিলেক। গোল হজমের পরও হাল ছাড়েনি দক্ষিণ আফ্রিকা। পুরো ম্যাচজুড়ে সমতায় ফেরার চেষ্টা চালিয়ে যায় তারা।

অবশেষে সেই প্রচেষ্টার ফল আসে ম্যাচের ৮৩তম মিনিটে। পেনাল্টি থেকে গোল করে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ের ফলে গ্রুপের সমীকরণ আরও জমে উঠেছে। এখন মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ম্যাচে যে দল জয় পাবে, তারাই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা প্রথম দল হওয়ার সুযোগ পাবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে