• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিসিবি নির্বাচনে লড়তে পদ ছাড়লেন আব্দুর রাজ্জাক

ক্রীড়া প্রতিবেদক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ পি.এম.
সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। শনিবার (২৭ সেপ্টেম্বর) ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

রাজ্জাক বলেন, “বিসিবি নির্বাচনে অংশ নিতে আমি নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছি। খেলোয়াড় ও নির্বাচক হিসেবে দেশকে সেবা দিয়েছি। এবার নতুন চ্যালেঞ্জ নিতে চাই। নির্বাচিত হলে বোর্ড পরিচালক হিসেবে কাজ করার সুযোগ আসবে।”

২০২১ সালের জানুয়ারিতে নির্বাচক পদে যোগ দেওয়া রাজ্জাক এদিন খুলনা বিভাগ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিসিবি কার্যালয়ে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করা হয়। আগামীকাল (২৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আগামী ৬ অক্টোবরের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন—এর মধ্যে ১২ জন ক্লাব থেকে, ১০ জন বিভাগ ও জেলা থেকে, ২ জন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এবং ১ জন ক্যাটাগরি-৩ (অন্যান্য সংগঠন প্রতিনিধি) থেকে নির্বাচিত হবেন। পরে তারাই বিসিবি সভাপতি নির্বাচন করবেন।

এরই মধ্যে নির্বাচন কমিশন ১৯১ জন কাউন্সিলরের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। খসড়া তালিকা থেকে বাদ পড়া ঢাকার ১৫টি ক্লাবকেও ভোটাধিকার দেওয়া হয়েছে, কারণ দুর্নীতির মামলায় তারা এখনো দোষী সাব্যস্ত হয়নি। এছাড়া সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁ জেলার কাউন্সিলরশিপ অনুমোদন পেয়েছে। তবে নরসিংদীর পদ শূন্য রাখা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড