• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উত্তরের ৩ জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

রাজশাহী ব্যুরো    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

দেশের উত্তরাঞ্চলের তিন জেলা-চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার চালক, হেলপার বা সুপারভাইজার নয়; খোদ মালিকরাই বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন জানান, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে একতা ট্রান্সপোর্টের বাস ও লোকাল সার্ভিস চালু রয়েছে।

এর আগে এ মাসে দুই দফায় চালক, হেলপার ও সুপারভাইজাররা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বাস বন্ধ করেছিলেন। মালিকদের দাবি, শ্রমিকদের সেই দাবি মেনে নেওয়া হলেও তারা নতুন করে অযৌক্তিক দাবি তুলছেন। এ কারণে মালিকরাই এবার বাস বন্ধ করতে বাধ্য হয়েছেন।

বজলুর রহমান রতন জানান, শ্রমিকদের সঙ্গে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় বৈঠকে বেতন-ভাতা বাড়ানো হয়। বৈঠকের পর বাস চলাচল শুরু হলেও শ্রমিকেরা দূরপাল্লার বাস যত্রতত্র থামিয়ে যাত্রী তুলতে চান এবং খোরাকি ভাতার দাবি তোলেন। এতে ব্যবসা ব্যাহত হওয়ায় নতুন করে বিরোধ দেখা দেয়।

ফলে শ্রমিকেরা বাস চালাতে রাজি নন, মালিকরাও বর্তমান পরিস্থিতিতে বাস চালাতে চান না। তাই আপাতত তিন জেলার দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর শ্রমিকরা বাস বন্ধ করেছিলেন। মালিকদের আশ্বাসে দুদিন পর কাজে ফেরেন। কিন্তু বেতন-ভাতা না বাড়ানোয় ২২ সেপ্টেম্বর থেকে আবার কর্মবিরতি শুরু করেন। একদিন পর ফের মালিকরাই বাস বন্ধ করে দিলেন।

এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫
ছবি: সংগৃহীত
ক্লুলেস প্রবাসীর স্ত্রী হত্যা: ৫০ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
তাহিরপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে মেরামত করছেন ভিডিপি সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। ছবি: ভিওডি বাংলা
স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন ভিডিপি সদস্যরা