• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ

গাড়ি-বিলাসী জুবিন গার্গ, রেখে গেলেন ৭০ কোটি টাকা

বিনোদন ডেস্ক    ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পি.এম.
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গ-ছবি সংগৃহীত

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েই প্রাণ হারান তিনি। রোববার তার মরদেহ পৌঁছালে গুয়াহাটির রাস্তায় নেমে হাজারো মানুষ প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় স্ত্রীকে মরদেহ আঁকড়ে ভেঙে পড়তে দেখা যায়।

অসমীয়া, বাংলা ও হিন্দি- একাধিক ভাষায় গান গেয়ে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন জুবিন গার্গ। ২০০০ সালে নিজ এলাকা থেকেই সংগীতে ব্যাপক পরিচিতি পান তিনি। চলচ্চিত্রের গান, স্টেজ শো ও বিজ্ঞাপন থেকে আয় করে ধীরে ধীরে তৈরি করেন নিজের সাম্রাজ্য। ২০২৪ সালের এক প্রতিবেদনে তার মোট সম্পদের পরিমাণ ধরা হয়েছিল প্রায় ৭০ কোটি টাকা। 

যদিও মাসিক আয়ের সঠিক হিসাব কখনো প্রকাশ করেননি, তবে ঘন ঘন প্রজেক্টে না গিয়ে বেছে বেছে কাজ করতেন তিনি। অর্থের পেছনে অন্ধ দৌড় নয়, বরং মনোযোগ দিতেন মানসম্মত কাজে।

জীবনযাপনেও ছিল সরলতা। বড় শহরের হইচই এড়িয়ে নিজের রাজ্য আসামেই শান্তিতে থাকতে ভালোবাসতেন জুবিন। বাড়ি ও স্টুডিও সাজিয়েছিলেন আসামের হস্তশিল্প, বাঁশের সামগ্রী আর হাতে আঁকা ছবিতে। তবে গাড়ি ও বাইকের প্রতি ছিল তার বিশেষ দুর্বলতা। গ্যারেজে ছিল মার্সিডিজ-বেঞ্জ, রেঞ্জ রোভারসহ একাধিক বিলাসবহুল গাড়ি ও মোটরবাইক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি
ইউটিউবে কোটি ভিউয়ে নিলয়ের ডাবল সেঞ্চুরি
নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
নিজ বাসভবন থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল