• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ইয়াবাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় মদ, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুইজন আসামিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

২৫ বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) তারিখ বিকালে আনুমানিক ৪টায় (১৬০০ ঘটিকা) সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ বিষ্ণপুর বিওপির বিশেষ টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পূর্ব কালাছড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আসামীবিহীন অবস্থায় ভারতীয় ৯,৮৬৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ২৯ লক্ষ ৫৯ হাজার ৮ শত টাকা।

এছাড়াও একইদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (১৯১৫ ঘটিকা) ধর্মঘর বিওপির টহলদল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বটতলী এলাকায় অভিযান চালিয়ে ০২ জন আসামীসহ ০৯ বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল এবং ০২টি ব্যবহৃত মোবাইল ফোন আটক করে। এসবের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ লক্ষ ০১ হাজার ১০০ টাকা।

আটককৃত আসামী ও জব্দকৃত মালামাল যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যেন কোনো ধরণের মাদক বা চোরাচালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে তারা বদ্ধপরিকর।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ