• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিকসহ ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

ঘটনা বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সাতকানিয়ার চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার বৈলতলি ইউনুস মার্কেটে এই ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার স্টেশনের সূত্রে জানা যায়, চন্দনাইশ ফায়ার স্টেশন সূত্র জানায়, চট্টগ্রাম জেলার সাতকানিয়ার চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার বৈলতলি ইউনুস মার্কেট মাহবুবুর রহমানের দোকানে গ্যাস সিলিন্ডারের বোতল আনলোড করা হচ্ছিল। এসময় এক শ্রমিক সিগারেট খেলে হঠাৎ আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ১০ জন শ্রমিক আগুনে দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে রয়েছেন দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, আহতদের জরুরি বিভাগ থেকে ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫