• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে রূপালী ব্যাংকের ভেতরে ‘ডাকাত দল’

   ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। ডাকাতদেরে আটক ও জিম্মিদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে। বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করেছে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাত দল জিম্মি করে রেখেছে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দা মোতালিব হোসেন বলেন, দুপুরের দিকে হঠাৎ ব্যাংক এলাকা থেকে ডাক-চিৎকার শুনে আমরা দৌঁড়ে যাই। এ সময় ডাকাত দল ভবনের ভেতরে ঢুকে পড়ে। একপর্যায়ে তারা কেঁচিগেইট তালা দিয়ে দেয়। আমরা দ্রুত থানায় তথ্য জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর র‌্যাব, সেনাবাহিনী এসে উপস্থিত হয়। এখনো ভেতর থেকে কাউকে উদ্ধার করা হয়নি।

অভিযান চলমান থাকায় তাৎক্ষণিক সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারের সাব-রেজিস্ট্রার জাকির ‘স্ট্যান্ড রিলিজ’
সাভারের সাব-রেজিস্ট্রার জাকির ‘স্ট্যান্ড রিলিজ’
বাবার সামনে থেকে অপহৃত সেই মেয়ে উদ্ধার
বাবার সামনে থেকে অপহৃত সেই মেয়ে উদ্ধার
ডিবির পৃথক অভিযানে বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার
ডিবির পৃথক অভিযানে বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার