• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের মনোমুগ্ধকর হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ীর হাটখোলা খেলার মাঠে দৃষ্টি প্রতিবন্ধীদের মনোমুগ্ধকর হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে ওই হা-ডু-ডু খেলা দেখে কয়েক হাজার দর্শনার্থী আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। ওই খেলায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

দুই দলে বিভক্ত হয়ে বিভিন্ন বয়সী ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধী জাতীয় খেলা হা-ডু-ডু দেখতে কয়েক হাজার দর্শক হাটখোলা খেলার মাঠে উপস্থিত হয়। দৃষ্টি প্রতিবন্ধীদের মনোমুগ্ধকর খেলার কৌশল দেখে দর্শকরা আবেগে আপ্লুত হয়ে ওঠে।

দর্শনার্থী রফিক জানান, জাতীয় খেলা হা-ডু-ডু দেখতে এসে দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়ারদের কৌশল দেখে তিনি আনন্দ পেয়েছেন। মাঝে-মধ্যে যদি এমন খেলার আয়োজন করা হয়- তাহলে যুব সমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠবে। 

স্থানীয় জুবায়ের হোসেন জানান, সাধারণত সুস্থ্য-সবল খেলোয়ারদের ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখে থাকেন। দৃষ্টি প্রতিবন্ধীদের সমন্বয়ে জাতীয় খেলা হা-ডু-ডু দেখে খুবই ভালো লেগেছে। কয়েক হাজার দর্শক এ খেলা দেখতে এসে কেউই আশাহত হয়নি। সবাই নির্মল আনন্দ উপভোগ করেছে। কর্তৃপক্ষ খেলার চৌহদ্দীর আশপাশে দর্শকদের ঘেষতে না দিয়ে মাঠের চারপাশে জায়গা করে দিলে সবাই খেলা দেখতে পারতো। প্রতি বছর এমন খেলার অঅয়োজন করার দাবি জানান তিনি। 
 
খেলায় অংশ নেওয়া দৃষ্টি প্রতিবন্ধী শওকত সিকদার জানান, তিনি দীর্ঘ ২০ বছর ধরে হা-ডু-ডু খেলায় অংশগ্রহণ করছেন। তাদের ৭জন প্রতিবন্ধীর একটি দল আছে। তারা টাঙ্গাইল ছাড়াও দেশের বিভিন্ন জেলায় গিয়ে খেলায় অংশ নিয়ে থাকেন। প্রায় সময়ই তারা জয়লাভ করেছেন। এ খেলা তাদের কাছে অনেক ভালো লাগে। 

স্থানীয় যুব সমাজের ব্যনারে আয়োজনে সমাজসেবক বাচ্চু মিয়ার সভাপতিত্বে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা