• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিশরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

   ১৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন। ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় মিশরের রাজধানী কায়রোতে পৌঁছেছেন তিনি।

কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টায় ঢাকা ত্যাগ করেন।

ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত। সংস্থাটি বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার লক্ষ্যে কাজ করে। সম্মেলনে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে আছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

জানা গেছে, সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্মেলনটি যুব উন্নয়ন এবং এমএসএমই খাতের গুরুত্বের ওপর আলোকপাত করবে, যা ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিমন-বৃষ্টির স্মরণে ইউএসএফে শোকসভা
লিমন-বৃষ্টির স্মরণে ইউএসএফে শোকসভা
ফ্লোরিডায় হত্যার শিকার বৃষ্টির মরদেহ উদ্ধার
ফ্লোরিডায় হত্যার শিকার বৃষ্টির মরদেহ উদ্ধার
ইতালিতে ছোট ভাইকে হত্যা, ভিডিও কলে মরদেহ দেখান বড় ভাই
ইতালিতে ছোট ভাইকে হত্যা, ভিডিও কলে মরদেহ দেখান বড় ভাই