• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

গোপনে ২৫ লাখ খরচ করে নারীর আত্মহত্যা

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইরিশ নারী মরিন স্লাফ ৫৮ বছর বয়সে সুইজারল্যান্ডে গিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন। পরিবারকে ছুটি কাটানোর কথা বলে তিনি গোপনে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। মৃত্তিকার প্রক্রিয়ার জন্য তিনি বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা খরচ করেন।

পরিবার থেকে গোপন রাখলে মরি স্লাফের দুই বন্ধু জানত তিনি স্বেচ্ছায় মৃত্যুর জন্য সুইজারল্যান্ডে যাচ্ছেন। তবে এ নারী মারা যাওয়ার মাত্র একদিন আগে তার বন্ধু তার মেয়ে মেগান রয়্যালকে পরিকল্পনার কথা জানিয়ে দেন। কিন্তু শেষ মুহূর্তে মেগান আর কিছু করতে পারেননি। স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে এ নারী বাংলাদেশি অর্থে প্রায় ২৫ লাখ টাকা খরচ করেন।

তিনি সংবাদমাধ্যম আইরিশ ইনডিপেনডেন্টকে বলেন, “তার এক ঘনিষ্ঠ বন্ধু রাতে, সম্ভবত রাত ১০টার দিকে আমাকে মেসেজ করেছিল। আমি তখন আমার বাচ্চাকে নিয়ে বিছানায় ছিলাম। তিনি আমাকে বলেন, তোমার মা সুইজারল্যান্ডে আছেন। তিনি আসলে ঘুরতে নয় স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে এসেছেন। এ কথা শুনে সে মুহূর্তে আমি খুব ভয় পেয়ে যাই।”

মেগান এমন মেসেজ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তার বাবাকে জানান। এরপর তারা সুইজারল্যান্ডে মরিন স্লাফের সাথে যোগাযোগের চেষ্টা করেন। এর পরেরদিন মেগান রয়্যাল একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পান যেখানে তাকে জানানো হয় যে তার মা মারা গেছেন।

তিনি বলেন, “সবচেয়ে খারাপ ব্যাপার ছিল, শুধু মায়ের মৃত্যুর তথ্য নয়, তারা আমাকে জানায় আমার মাইয়ের মরদেহের ছাই ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে আমার কাছে পৌঁছে দেওয়া হবে। তখন মনে হয়েছিল আমার পৃথিবীটা শেষ হয়ে গেছে।”

হোয়াটসঅ্যাপে মেসেজটি পাঠিয়েছিল স্বেচ্ছা মৃত্যুতে সহায়তা করা অলাভজনক সংস্থা পেগাসস।। মেগান রয়্যাল পরে জানতে পারেন, তার মা গোপনে এ কোম্পানির কাছে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেন। এরপর সব প্রক্রিয়া শেষ করে তিনি সুইজারল্যান্ডে যান।

মরিন স্লাফের মৃত্যুর পর তার পরিবার এখন দাবি জানিয়েছে, কীভাবে তাদের সম্মতি ছাড়া তার মাকে স্বেচ্ছায় মৃত্যুতে সহায়তা করল কোম্পানিটি।

মেগান রয়্যাল জানিয়েছেন, তার মা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দুই বোনের মৃত্যুর পর তিনি একাকী ও বিষণ্নতায় ভুগছিলেন। তবে তিনি এতটা অসুস্থ ছিলেন না যে স্বেচ্ছায় মৃত্যু বেছে নেওয়া প্রয়োজন হতো। মরিনের পরিবার এখন অভিযোগ করেছেন, কীভাবে তাদের সম্মতি ছাড়া এই সংস্থা তার মাকে স্বেচ্ছা মৃত্যুতে সহায়তা করলো।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। ছবি: সংগৃহীত
মুক্তি দিলেন ট্রাম্প, দেশে ফিরছেন হার্নান্দেজ
ছবি: সংগৃহীত
মানুষের আগেও কি পৃথিবীতে কোনো সভ্যতা ছিল, যা বলছে গবেষণা
ছবি: সংগৃহীত
গাড়ি হামলায় ‘সমকামী উৎসব’ বাতিল, ‘ইসলামপন্হি’ যুবককে খুঁজছে পুলিশ