• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল

আন্তর্জাতিক ডেস্ক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পি.এম.
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। ছবি-সংগৃহীত

থাইল্যান্ডে আবারও পরিবর্তন এলো ক্ষমতার শীর্ষ পদে। ব্যবসায়ী ও ধনকুবের অনুতিন চার্নভিরাকুলকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। এর আগে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হন।

অনুতিনের ভুমজাইথাই পার্টি সিনাওয়াত্রাদের দল ফিউ থাই নেতৃত্বাধীন জোট থেকে সরে এসে সংসদে পর্যাপ্ত সমর্থন আদায় করে নেয়। এর মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর আসন দখল করেন।

তবে রাজনৈতিক অনিশ্চয়তা কাটেনি। সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডে একের পর এক সরকার আদালতের রায় বা সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছে।

এই পরিবর্তন সিনাওয়াত্রা পরিবারের জন্য বড় ধাক্কা। ২০০১ সালে পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে থাই রাজনীতিতে পরিবারটির আধিপত্য ছিল স্পষ্ট।

বৃহস্পতিবার রাতে থাকসিনকে বহনকারী ব্যক্তিগত বিমান দেশ ছাড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেয়। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, চিকিৎসার জন্য দুবাই গেছেন। তবে ৯ সেপ্টেম্বরের আদালতের শুনানিতে হাজির হতে তিনি দেশে ফিরবেন। ওই মামলায় তার কারাগারে ফেরার ঝুঁকি রয়েছে।

অতীতে সিনাওয়াত্রাদের জনমুখী নীতি নিম্নআয়ের জনগণের সমর্থন পেলেও, এসব নীতি ব্যাংককের রক্ষণশীল রাজতন্ত্রী অভিজাতদের সঙ্গে সংঘাত বাড়ায়।

থাকসিন ও তার বোন ইংলাক উভয়েই প্রধানমন্ত্রী ছিলেন। তবে ২০০৬ ও ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানে তারা ক্ষমতাচ্যুত হন। পেতংতার্নের প্রধানমন্ত্রী হওয়াকে পরিবারটির প্রত্যাবর্তন হিসেবে দেখা হয়েছিল। কিন্তু তার অপসারণ আবারও প্রমাণ করল, রক্ষণশীল-রাজতন্ত্রী অভিজাতদের আস্থা তারা হারিয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের বর্তমান শাসকদের সঙ্গে সমঝোতা না করার আহ্বান রেজা পাহলভির
ইরানের বর্তমান শাসকদের সঙ্গে সমঝোতা না করার আহ্বান রেজা পাহলভির
জম্মু ও কাশ্মীর সীমান্তে একের পর এক বিস্ফোরণ
জম্মু ও কাশ্মীর সীমান্তে একের পর এক বিস্ফোরণ
মমতার বাড়ির সামনে কুনাল ঘোষকে পচা ডিম নিক্ষেপ
মমতার বাড়ির সামনে কুনাল ঘোষকে পচা ডিম নিক্ষেপ