• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

জম্মু ও কাশ্মীর সীমান্তে একের পর এক বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০৯:৩১ এ.এম.
ছবি-সংগৃহীত

গত এক সপ্তাহের মধ্যে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই ভারতীয় সেনা নিহত এবং ১০ ভারতীয় সেনা আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ বিস্ফোরণে আহত হয়েছেন ৪ ভারতীয় সেনা। এর মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসারও রয়েছেন। এর আগের দুটি ঘটনায় দুই সেনাসদস্য নিহত এবং আরও ছয়জন আহত হন। তবে সবশেষ বিস্ফোরণের প্রকৃতি এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, গত এক সপ্তাহে ঘটে যাওয়া তিনটি বিস্ফোরণই দুর্ঘটনাজনিত ছিল। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে এলওসি বরাবর টহল দেয়ার সময় সবশেষ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের উদ্ধার করে বিমানযোগে উদমপুরে সেনাবাহিনীর কমান্ড হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে ৯ জুন উরি সেক্টরের কামালকোট এলাকায় এলওসির কাছে একটি দুর্ঘটনাজনিত গ্রেনেড বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত হন। নিহতরা হলেন- সোয়ার চাভান বিক্রম বালকৃষ্ণ এবং স্যাপার যাদব অর্জুন রাজেন্দ্র।

এছাড়া ১২ জুন পুঞ্চ সেক্টরে এলওসির কাছে আরেকটি বিস্ফোরণে দুই সেনাসদস্য আহত হন। ওই বিস্ফোরণের প্রকৃতি নিয়েও পরস্পরবিরোধী তথ্য পাওয়া যায়, কারণ সেনাবাহিনী সে সময়ও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

গত রোববার পুঞ্চ জেলার মেনধার সেক্টরের বালাকোট এলাকায় এলওসি বরাবর গোলাগুলির খবরও পাওয়া যায়। এদিকে রাজৌরি জেলায় সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠীর সন্ধানে ‘অপারেশন শেরাওয়ালি’ নামে অভিযান গত তিন সপ্তাহ ধরে চলছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে দখল করা অবস্থান ছাড়ছে না ইসরায়েল: নেতানিয়াহু
লেবাননে দখল করা অবস্থান ছাড়ছে না ইসরায়েল: নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!