• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায়

ইরানের বর্তমান শাসকদের সঙ্গে সমঝোতা না করার আহ্বান রেজা পাহলভির

   ১৭ জুন ২০২৬, ০৯:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরানের বর্তমান সরকারের সঙ্গে চুক্তি করার পরিবর্তে সরকারবিরোধী আন্দোলনকারীদের সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির শেষ শাহের ছেলে রেজা পাহলভি।

লন্ডনে ব্রিটিশ আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠক শেষে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি দাবি করেন, বর্তমান ইরানি সরকারের সঙ্গে সমঝোতা করা একটি ভুল সিদ্ধান্ত হবে, যার পরিণতি আন্তর্জাতিক সম্প্রদায়কেও ভোগ করতে হতে পারে।

৬৫ বছর বয়সী রেজা পাহলভির মতে, প্রায় ৪৭ বছর ধরে ইরানের শাসকগোষ্ঠী নিজেদের জনগণের সঙ্গে সংঘাতপূর্ণ অবস্থানে রয়েছে। যে সরকার নিজ দেশের জনগণের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি, তারা বিশ্বের সঙ্গেও প্রকৃত অর্থে শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান এই নীতির কারণে দেশটির বর্তমান শাসকদের প্রতি আস্থা রাখা কঠিন। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সরকারবিরোধী আন্দোলনকারীদের প্রতি সমর্থন জোরদার করা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চুক্তি প্রক্রিয়া দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। তিনি বলেন, এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোয়, তাহলে দেশটিকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে দখল করা অবস্থান ছাড়ছে না ইসরায়েল: নেতানিয়াহু
লেবাননে দখল করা অবস্থান ছাড়ছে না ইসরায়েল: নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!