• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাঁশখালীতে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও র‍্যালী

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী কদমরসুল নতুন পাড়া আব্দুল ওয়াহেদ শাহ্ (রহঃ) সুন্নিয়া নূরানী মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ও র‍্যালী উদযাপিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদে জুমা মুহাম্মদ রিফাতের পরিবেশনায় ও হাফেজ মুহাম্মদ এনামুল হক আলকাদেরি এর সভাপতিত্বে জশনে জুলুশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, নতুন পাড়া বায়তুল ইজ্জত জামে মসজিদের খতিব মৌলানা আবু নঈম জিহাদী, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা মুহাম্মদ আবু রিয়াদ জিহাদী।

আরো উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আব্দুল গফুর রেজভী, মুহাম্মদ জাবেদুল ইসলাম, মুহাম্মদ নাঈম উদ্দীনসহ সর্বস্তরের সুন্নী মুসলিম জনতা ও ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫