• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক

রাহাকে কখনো একা রাখবো না: আলিয়া ভাট

বিনোদন ডেস্ক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট বর্তমানে জীবনের এক নতুন অধ্যায় পার করছেন। একদিকে পেশাগত ব্যস্ততা তুঙ্গে, অন্যদিকে মেয়ে রাহার মাতৃত্বের আনন্দ উপভোগ করছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলিয়া তার মেয়ে রাহার সঙ্গে সময় কাটানোর জন্য জীবনধারা নতুনভাবে সাজিয়েছেন। সন্তান জন্মের পর কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন আলিয়া। 

বর্তমানে পেশাজীবনের ব্যস্ততা আবার বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে তিনি স্বামী রণবীর কাপুরের পূর্ণ সমর্থন পাচ্ছেন।

আলিয়ার কথায়, “মেয়ের জন্মের পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, মেয়েকে কখনো একা ছাড়ব না। রাহাকে কখনও আমি দেখব, কখনও রণবীর। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব।”

তিনি আরও বলেন, “আমরা দিনের বেশিরভাগ সময় তার সঙ্গে থাকি। তবে রাহারও নিজস্ব ব্যস্ততা আছে—বিভিন্ন ক্লাস, দাদু-দিদার সঙ্গে সময়, খেলা। আমার পরিবার ও সহকারীসহ অনেকের সহযোগিতা না হলে এটি সম্ভব হত না।”

উল্লেখ্য, বর্তমানে রণবীর ও আলিয়া দু’জনই একই ছবিতে কাজ করছেন, যার নাম ‘লভ এন্ড ওয়ার’। শুটিং প্রায় রাত পর্যন্ত হওয়ায় দু’জনকেই রাতটা বাইরে কাটাতে হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কান উৎসবে নতুন ভূমিকায় পার্নো মিত্র
কান উৎসবে নতুন ভূমিকায় পার্নো মিত্র
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, ওমর সানী-মৌসুমীর আপত্তি
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক, ওমর সানী-মৌসুমীর আপত্তি
রণবীর সিং ও মাহিয়া মাহির একই অভ্যাসের চমকপ্রদ মিল
রণবীর সিং ও মাহিয়া মাহির একই অভ্যাসের চমকপ্রদ মিল