• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাটি ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঢাকা বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ২৫ কোটি বৃক্ষরোপণ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী

প্রথম ভ্রমণেই ডুবে গেল ১০ লাখ ডলারের বিলাসবহুল ইয়ট

আন্তর্জাতিক ডেস্ক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

তুরস্কের জংগুলদাক উপকূলে প্রায় ১০ লাখ ডলার মূল্যের একটি বিলাসবহুল ইয়ট ডুবে গেছে। প্রথম যাত্রার মাত্র ১৫ মিনিটের মধ্যেই এটি তলিয়ে যায়। তবে ইয়টে থাকা চার আরোহী অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ‘ডোলসে ভেন্তো’ নামের ২৪ মিটার দৈর্ঘ্যের ইয়টটি প্রথম ভ্রমণে নামার পরপরই দুর্ঘটনায় পড়ে। ঘটনাটির ভিডিও স্থানীয়রা মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ভিডিওতে দেখা যায়, জনপ্রিয় পর্যটনকেন্দ্র জংগুলদাক উপকূলে ইয়টটি হঠাৎ কাত হয়ে দ্রুত সমুদ্রে তলিয়ে যায়। খবর পেয়ে কোস্টগার্ড ও চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বোট ইন্টারন্যাশনাল-এর তথ্যমতে, ইয়টে মালিক ও ক্যাপ্টেনসহ চারজন ছিলেন। তারা সবাই সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

ইয়ট ডোবার সঠিক কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, স্থিতিশীলতা জনিত কোনো সমস্যা থাকতে পারে। তবে আনুষ্ঠানিক তদন্ত ও ধ্বংসাবশেষ পরীক্ষা শেষে প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিবেদন অনুযায়ী, ইয়টটি ২০২৪ সালে মেদ ইয়িলমাজ শিপইয়ার্ডে নির্মাণ শুরু হয় এবং সম্প্রতি ইস্তাম্বুল থেকে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছিল। ১৬০ গ্রস টন ওজনের এই মোটর ইয়টের কাঠামো ইস্পাতের এবং ওপরের অংশ অ্যালুমিনিয়ামের তৈরি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি
‘পুশইন’ অস্বীকার করে যা বলল ভারত
‘পুশইন’ অস্বীকার করে যা বলল ভারত