• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসহাকের উদ্যোগে ৭ পরিবার পেল অনলাইন শপ

নিজস্ব প্রতিবেদক    ৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর বংশাল ও সুত্রাপুর থানার গুমের শিকার সাত পরিবারের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন আর্থিক সহায়তা ও স্বনির্ভরতার লক্ষ্যে একটি অনলাইন শপের উদ্বোধন করা হয়।

এই অনলাইন শপের মাধ্যমে গুম হওয়া পরিবারের সদস্যরা সরাসরি নিজেদের তৈরি পণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারবেন। এতে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হুম্মাম কাদের চৌধুরী বলেন, “গুম পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। তবে বলতে চাই, যারা গুম হয়েছেন, তারাই বাংলাদেশের প্রকৃত হিরো ছিলেন। সঠিক তদন্তের মাধ্যমে একদিন এ ঘটনার বিচার হবেই, ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি ইসহাক সরকার বলেন, “গুমের শিকার পরিবারগুলো আজ সমাজে সবচেয়ে অসহায়। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অনলাইন শপের মাধ্যমে তারা নতুন করে জীবনের আশা খুঁজে পাবে।”

তিনি আরও যোগ করেন, “আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। শেখ হাসিনাকেও দেশে এনে জনগণের আদালতে বিচারের আওতায় আনতে হবে।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গুম হওয়া পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা
মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা
সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক
সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক
সংরক্ষিত নারী আসনে ৭ শতাধিক ফরম বিতরণ
সংরক্ষিত নারী আসনে ৭ শতাধিক ফরম বিতরণ