• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা

হাসিনাসহ ৪০ জনের নামে ৩ সাক্ষীর অভিযোগ দায়ের

আদালত প্রতিবেদক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ পি.এম.
শেখ হাসিনাসহ ৪০ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তিনজন সাক্ষী। সংগৃহীত ছবি

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তিনজন সাক্ষী।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ অভিযোগ করেন সাক্ষীরা—মাহবুবুল আলম হাওলাদার, মাহতাব উদ্দিন ও আলতাফ হাওলাদার। তাদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ হোসেন অভিযোগ দাখিল করেন।

শেখ হাসিনা ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক বিচারক বিচারপতি এটিএম ফজলে কবির এবং পিরোজপুর-১ আসনের এমপি একেএম আউয়ালসহ মোট ৪০ জন।

আইনজীবী পারভেজ জানান, ২০০৯ সালে এমপি আউয়াল মাহবুবুল আলম হাওলাদারকে সাঈদীর বিরুদ্ধে মামলা করার জন্য ডাকেন। তিনি রাজি না হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে পিপি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে নির্যাতন চালায় এবং বন্দুক ঠেকিয়ে মিথ্যা মামলা করতে বাধ্য করে। পরবর্তীতে ট্রাইব্যুনালে প্রথম সাক্ষী হিসেবেও তাকে জোরপূর্বক হাজির করা হয় এবং যাত্রাবাড়ীর কথিত ‘সেইফ হোমে’ ভয়াবহ নির্যাতন করা হয়। বাকি দুই সাক্ষীর ক্ষেত্রেও একইভাবে জবানবন্দি আদায় করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে, ২১ আগস্ট আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সাক্ষী সুখরঞ্জন বালি। সেসময়ও তিনি সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের