• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কফি বানাতেন, স্যান্ডউইচ বিক্রি করতেন শ্রদ্ধা কাপুর !

বিনোদন ডেস্ক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পি.এম.
শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত

চাকরি খোঁজার অ্যাপে নিজের প্রোফাইলে অভিনেত্রী ও উদ্যোগপতি হওয়ার পাশাপাশি আরও দু’টি জীবিকার কথা তালিকায় যোগ করেছেন শ্রদ্ধা কাপুর। এক সময় কফি ও স্যান্ডউইচ বানাতেন শ্রদ্ধা। সেখান থেকে উপার্জিত অর্থেই চলত তাঁর হাতখরচ। যদিও সম্প্রতি যাঁদের সে সময় কফি করে খাইয়েছেন, প্রত্যেকের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

শ্রদ্ধা এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। প্রায় ১৩ বছরের চেষ্টায় বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। অল্পবয়সে সিনেমায় অভিনেত্রী হওয়ার যে ধারা আছে বলিউডে, সে পথে হাঁটেননি শ্রদ্ধা।
 
অভিনেত্রী বিদেশে নিজের উচ্চশিক্ষা শেষ করে তার পরে দেশে ফিরেছেন। বস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। সেই সময় অভিনেত্রীকে নিজের হাতখরচ চালাতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক কফি প্রস্তুতকারক সংস্থায় চাকরি করতে হয়। সেখানেই ওয়েটারের কাজ করতেন। কফি বানানো থেকে স্যান্ডউইচ— নানা ধরনের খাবার তৈরি করতে হত। 

যদিও সম্প্রতি শ্রদ্ধা বলেন, ‘‘২০০৫ সালে বস্টনে পড়ার সময় যে সংস্থায় চাকরি করতাম সেই সময় যে ক’জনকে কফি করে খাইয়েছি, তাঁদের সকলের কাছে ক্ষমা চাইছি।’’ যদিও অভিনেত্রীর দাবি, কফি যতই খারাপ বানান না কেন, স্যান্ডউইচ বানানো ভালই শিখেছিলেন তখন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’