{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

‘বনি আমার হাত শক্ত করে ধরেছিল’: কৌশানী মুখার্জি

বিনোদন ডেস্ক    ২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পি.এম.
অভিনেত্রী কৌশানী মুখার্জি-ছবি সংগৃহীত
অভিনেত্রী কৌশানী মুখার্জি-ছবি সংগৃহীত

টানা দুই বছর ধরে একের পর এক কাজ করে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। তবে একসময় তার হাতে কোনো কাজই ছিল না বললেই চলে। সেই দুঃসময়, বর্তমান সাফল্য, ব্যক্তিগত সম্পর্ক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে দীর্ঘদিন কাজ না পাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে কৌশানী বলেন, “জীবনে আমি একটা জিনিস শিখেছি-ভালো বা খারাপ কোনো কিছুই স্থায়ী নয়। খারাপ সময়ে কষ্ট হতো, চিন্তাও হতো, তবে নিজের ওপর বিশ্বাস হারাইনি। এখন মনে হয়, ওই খারাপ সময়টাই আমার কাছে আশীর্বাদ ছিল। শিল্পীদের জীবনে ধৈর্যের প্রয়োজন, সেটাই সাফল্যের অর্ধেক।”

তিনি আরও জানান, “দশ বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। আমার ক্যারিয়ারের শুরুর সময়টা ছিল ইন্ডাস্ট্রির পরিবর্তনের সময়। তখন মেনস্ট্রিমের চেয়ে ভিন্ন ধারার ছবির প্রতি দর্শকদের ঝোঁক ছিল বেশি। মনে হতো, আমি সেই খারাপ সময়টার শিকার। তবে পরে বুঝেছি, যা হয় ভালোর জন্যই হয়। আমার প্রথম ছবি পারব না আমি ছাড়তে তোকে দারুণ সফল হয়েছিল।”
 
তিনি বলেন, “আমাদের জীবনে কোনো নিরাপত্তাহীনতা নেই। আমার খারাপ সময়ে যে মানুষটা সবথেকে শক্ত করে আমার হাত ধরেছিল, সে বনি।” 

বনির ক্যারিয়ার প্রসঙ্গে তিনি যোগ করেন, “আমি বলব না ওর খারাপ সময় চলছে। তবে যদি কখনো কঠিন সময় আসে, আমি ওর পাশে ঠিক ততটাই শক্তভাবে দাঁড়াব। এখন হয়তো ওর কাছে ভালো স্ক্রিপ্ট আসছে না, কিন্তু ও খুবই পরিশ্রমী ও যোগ্য। ভালো কিছু অবশ্যই আসবে। সবার জীবনেই একটা কামব্যাক দরকার, যেমনটা আমি মনে করি রক্তবীজ ২ অঙ্কুশের জীবনে বড় কামব্যাক হতে চলেছে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাথটাবে অন্তরঙ্গ দৃশ্যে যশ তারা
ছবি: সংগৃহীত
প্রতারণা মামলায়ও জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম