• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

সুদানে ভয়াবহ ভূমিধসে ১ হাজারের বেশি প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিম সুদানের মাররা পর্বতমালা এলাকায় ভয়াবহ ভূমিধসে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি (এসএলএম/এ) স্থানীয় সময় সোমবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনায় পুরো একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে, যেখানে মাত্র একজন বেঁচে আছেন। খবর সিএনএনের।

সংগঠনের নেতা আবদেলওয়াহিদ মোহাম্মদ নূর জানান, রোববার (৩১ আগস্ট) টানা ভারী বর্ষণের পর এই ভূমিধস ঘটে। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। মরদেহ উদ্ধারে জাতিসংঘসহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর জরুরি সহযোগিতা প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভূমিধসে গ্রামটি সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে।

উল্লেখ্য, উত্তর দারফুরে সুদানি সেনা ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান যুদ্ধে বিপর্যস্ত মানুষরা আশ্রয়ের জন্য মাররা পর্বতমালার দিকে পালিয়ে যাচ্ছেন। সেখানে খাদ্য ও ওষুধের তীব্র সংকট বিরাজ করছে। দুই বছরের এই গৃহযুদ্ধে সুদানের অর্ধেকের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে, কোটি মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং উত্তর দারফুরের রাজধানী আল-ফাশির বর্তমানে গোলাবর্ষণের কবলে রয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলাদা হওয়ার ভয়ে একজনকেই বিয়ে করলেন তিন বোন
আলাদা হওয়ার ভয়ে একজনকেই বিয়ে করলেন তিন বোন
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। ছবি: সংগৃহীত
মুক্তি দিলেন ট্রাম্প, দেশে ফিরছেন হার্নান্দেজ
ছবি: সংগৃহীত
মানুষের আগেও কি পৃথিবীতে কোনো সভ্যতা ছিল, যা বলছে গবেষণা