• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৮ কোটি টাকার মুল্যের কারেন্ট জাল আটক

কুষ্টিয়া প্রতিনিধি    ৩১ আগস্ট ২০২৫, ০৭:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া -৪৭ বিজিবির ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী  অভিযান পরিচালনা করে প্রায়  ৮ কোটি ৬৩ লক্ষ ৬২ হাজার ১ শত টাকা মূল্যের মাদক, নকল বিড়ি এবং ভারতীয় কারেন্ট ও চায়না দুয়ারী জব্দ করা হয়েছে।

রোববার (৩১ আগষ্ট) দুপুরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  কুষ্টিয়া  দৌলতপুর উপজেলাধীন ইসলামপুর ত্রিমোহনী নদীর এলাকায় থেকে বিপুল পরিমাণ অবৈধ “চায়না দুয়ারি ও ভারতীয় কারেন্ট” জাল জব্দ করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন এর অধিনায়ক  লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে । উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন দৌলতপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী, এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, হোসেন আহমেদ স্বপন, কোয়ার্টার মাস্টার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জাকিরুল ইসলাম।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী বলেন, জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অবৈধ নকল বিড়ি বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা এবং মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা করা হয়েছে।

অপরদিকে (৩০ আগষ্ট) বিজিবির অভিযানে কুষ্টিয়া কাজীপুর বর্ডার পাড়া থেকে ১২৭ বোতল ফেন্সিডিল ও কুমারখালী ভেড়ামারা বারোমাইল এলাকা থেকে ৫৬৬০ পিস নকল বিড়ি উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন , সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালানী মালামাল পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে এবং অবৈধ জালের অপব্যবহার রোধে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
রামেক হাসপাতালে ভুয়া ‘কেমিস্ট’ আটক
রামেক হাসপাতালে ভুয়া ‘কেমিস্ট’ আটক
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি
এক লাখ ইয়াবা হাতিয়ে বাহককে ছেড়ে দেন ওসি