• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২ আজ নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২ চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি

টি-টোয়েন্টিতে সাকিবকে হটিয়ে সিংহাসনে মোস্তাফিজ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৩১ আগস্ট ২০২৫, ০৫:২৭ পি.এম.
শেয়ার করুন 0
মোস্তাফিজুর রহমান- সাকিব আল হাসান
মোস্তাফিজুর রহমান- সাকিব আল হাসান

বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেদার‌ল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে। মোস্তাফিজুর রহমান যেখানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আর এই জয়ে টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানকে টপকে সিংহাসনে বসেছেন এই বাঁহাতি পেসার। 

সাকিব বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি সময় ধরে টি-টোয়েন্টি খেলেছেন। ২০০৬ সালে অভিষেক হওয়ার পর শেষ ম্যাচটি খেলেছেন গত বছর। এ ছাড়াও রিয়াদ ১৭ ও মুশফিকুর রহিম ১৬ ও তামিম টি-টোয়েন্টি দলের প্রতিনিধিত্ব করেছেন ১৩ বছর। 

তবে সাকিব ৫২টি জয় নিয়ে এতদিন সবার উপরে ছিলেন। তবে এবার মাত্র এক দশকের ক্যারিয়ারেই সাকিবকে টপকে গেলেন ফিজ। সাকিব ১২৯ ম্যাচের মধ্যে ৫২টি জিতেছেন, হেরেছেন ৭৫ ম্যাচ। ফিজ ১১২ ম্যাচের মধ্যে হেরেছেন ৫৭টি। 

এ ছাড়াও লিটন দাস (১০৮ ম্যাচ) ও মাহমুদউল্লাহ (১৪১ ম্যাচ) দুজনের জয়ই ৪৯টি করে। ৩৭ জয় নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ৭৪ ম্যাচ খেলা তামিমের জয় ২৩টি।

সব দেশ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয় ভারতের রোহিত শর্মার। হিটম্যানখ্যাত ওপেনার ১৫৯ ম্যাচের মধ্যে ১০৯টিই জিতেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬টি ম্যাচ জিতেছেন পাকিস্তানের শোয়েব মালিক। বিরাট কোহলি ৮২, হার্দিক পান্ডিয়া ৮১ ও মোহাম্মদ নবি ৮০টি ম্যাচ জিতেছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মেসি
ছবি: সংগৃহীত
যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ