• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘বুদ্ধি দিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে’

   ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পি.এম.
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। ছবি: সংগৃহীত

নোয়াখালি প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের চোখ-কান-নাক খোলা রাখতে হবে। অস্ত্র দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

রোববার ১৫ ডিসেম্বর নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগের সাহাপুরে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে ৮৩ জন অসহায় পরিবারের মাঝে ৮৩ বান্ডেল ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদীন ফারুক বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সম্মান রক্ষা করেছেন। তিনি শুধু একজন নন্দিত নেতা নন বরং পৃথিবীর ইতিহাসে একটি জলন্ত উদাহরণ সৃষ্টি করেছেন।’

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের লজ্জা হওয়া উচিত। যাদের জন্য কবরস্থানে বা হাঁটুপানিতে রাত কাটিয়েছেন, যারা আওয়ামী পুলিশের সহযোগিতায় আপনাদের সন্তান ও স্ত্রীর ওপর নির্যাতন করেছে, তাদের সামনে নিয়ে আসেন। তারা যেন আর কখনোই আমার সামনে না আসে। আমাকে মন্ত্রী বানালেও আমি সেই হাঁটুপানির মানুষদের কথা ভুলব না।’

জয়নুল আবদীন ফারুক বলেন, ‘দলীয় নেতাকর্মীদের ধৈর্য ধরার পাশাপাশি আগামীতে যে নির্বাচন হবে, তাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিসহ আন্দোলনরত সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠন হবে।’

অনুষ্ঠানে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুকের মেয়ে সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপিত ও কেন্দ্রীয় মহিলা দলের প্রচার সম্পাদক তামান্না ফারুক সীমা, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারিসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজাপুরে দুর্যোগ আশ্রয়কেন্দ্রে চুরি
রাজাপুরে দুর্যোগ আশ্রয়কেন্দ্রে চুরি
সাঘাটায় সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির বৈঠক
সাঘাটায় সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির বৈঠক
প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা
প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা