• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

স্কুলজীবন থেকেই শ্রদ্ধা কাপুর আমার ক্রাশ ছিলেন : আমাল মালিক

বিনোদন ডেস্ক    ২৮ আগস্ট ২০২৫, ০৮:২১ পি.এম.
বলিউড সংগীতশিল্পী আমাল মালিক ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড সংগীতশিল্পী আমাল মালিক প্রকাশ্যে জানালেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তার ভালোলাগার কথা। সালমান খানের সঞ্চালনায় চলা জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর মঞ্চে নিজের স্কুলজীবনের স্মৃতি শেয়ার করেন তিনি।

শোয়ের এক পর্বে আমাল বলেন, “শ্রদ্ধা কাপুর ছিলেন আমার স্কুলের সিনিয়র। ভীষণ সরল ও সুন্দর মনের মানুষ তিনি। স্কুলজীবন থেকেই আমার ক্রাশ ছিলেন শ্রদ্ধা। সোশ্যাল মিডিয়ায় তার বিশাল ভক্তসংখ্যা প্রাপ্য।”

আমাল আরও জানান, শ্রদ্ধা অভিনীত ‘স্ত্রী’ সিনেমার একটি দৃশ্য তার বিশেষভাবে পছন্দের। তিনি বলেন, “ওই সিনেমায় একটি দৃশ্য আছে যেখানে শ্রদ্ধা গাড়ি থেকে নেমে সবাইকে মারতে শুরু করে। সেই দৃশ্য দেখে পুরো সিনেমা হল হাততালি দেয়। সেটিই আমার প্রিয় মুহূর্ত।”

সংগীতশিল্পী এ সময় নিজের পরিবার নিয়েও কথা বলেন। তিনি জানান, মালিক পরিবারের সংগীতধারা তো আছেই, তবে তার অন্য দিকগুলোও তিনি দর্শকের সামনে তুলে ধরতে চান।

উল্লেখ্য, এবারের ‘বিগ বস ১৯’ শুরু হয়েছে ২৪ আগস্ট। জনপ্রিয় তারকা ও সোশ্যাল মিডিয়া সেনসেশনদের নিয়ে জমজমাট এই প্রতিযোগিতায় আমাল মালিকও একজন প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’