• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

বর্ষার পথে এবার চলচ্চিত্র ছাড়ার চিন্তায় অনন্ত জলিল

বিনোদন ডেস্ক    ২৪ আগস্ট ২০২৫, ০২:১০ পি.এম.
চিত্রনায়িকা বর্ষা-চিত্রনায়ক অনন্ত জলিল-ছবি সংগৃহীত
চিত্রনায়িকা বর্ষা-চিত্রনায়ক অনন্ত জলিল-ছবি সংগৃহীত

মাস কয়েক আগে চিত্রনায়িকা বর্ষা ঘোষণা করেছিলেন চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর। তিনি জানান, সন্তানরা বড় হচ্ছে, তাই তাদের মায়ের পর্দার কাজ দেখানো ঠিক হবে না। বিষয়টি তখন বিতর্কও সৃষ্টি করেছিল। 

এবার একই পথে হাঁটতে যাচ্ছেন তার স্বামী, চিত্রনায়ক অনন্ত জলিল। এক সাক্ষাৎকারে তিনি জানান, হাতে থাকা কাজগুলো শেষ করে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন।

অনন্ত বলেন, “আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। বাবা-মা সিনেমা করে, এটা তাদের জন্য ভালো দৃষ্টান্ত হবে না।” তিনি আরও জানান, বড় ছেলে ৮ পারা হাফেজ এবং ছোট ছেলে দ্বিতীয়বার কোরআন খতম করেছে। বর্ষা যখন প্রথমবার গর্ভবতী হন, তখন থেকেই তাদের পরিকল্পনা, ছেলে মুফতি হিসেবে গড়ে তোলা এবং একসময় মদিনায় পাঠ দেওয়া।

স্ত্রী বর্ষার সিদ্ধান্ত প্রসঙ্গে অনন্ত বলেন, “আমার ছেলেরা ইসলামিক ও সাধারণ-দুই ধরণের পড়াশোনা করছে। তখন তাদের মায়ের সিনেমা করা ভালো লাগবে না। আমিও চাইব না, ওরা ইসলামিক পড়াশোনা করবে আর আমি সিনেমা করব। হাতে থাকা কাজগুলো শেষ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

উল্লেখ্য, অনন্ত-বর্ষা অভিনীত ‘নেত্রী দ্য লিডার’ ছবির কাজ প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে এবং শিগগিরই মুক্তির পরিকল্পনা রয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোয়ানা ২ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
এবার বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘মোয়ানা’
ছবি: সংগৃহীত
ফুটপাতে রাত কাটানো যশ আজ কোটিপতি
ছবি: সংগৃহীত
অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, মুখ খুললেন ‎গৌতম সাহা