• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে বলে আশাবাদী-হাফিজ উদ্দিন

   ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। ছবি- ফাইল

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে বলে আশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই আশা ব্যক্ত করেন। এসময় প্রতিবেশী রাষ্ট্র ভারত, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন সাবেক এই সেনা সদস্য হাফিজ।

তিনি বলেন, ‘জুলাই-বিপ্লবের মাধ্যমে দেশকে আবারও সাজানোর সুযোগ এসেছে। অনেকটা দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার মতই। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দ্রুত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। সেই নির্বাচনে সবার অংশগ্রহণে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে।’

নির্বাচন ঘিরে বিএনপির দায়িত্ব রয়েছে উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, ‘বিএনপিকে নিয়ে অনেকে কুৎসা রটনা করবে, সেগুলো যেন মিথ্যা প্রমাণ করতে পারি, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম