• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

   ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি, মেহেরপুর জেলা বিএনপি’র বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টন- আহ্বায়ক ও এ্যাড. কামরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি এবং আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নাম ও পদবীর তথ্যও প্রকাশ করা হয়।

খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির মধ্যে রয়েছেন আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম ও সদস্য সচিব আবু হোসেন বাবু।

মেহেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির মধ্যে রয়েছেন আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস ও ফয়েজ মোহাম্মদ রয়েছেন। এছাড়া সদস্য সচিব কামরুল ইসলাম, সদস্য মাসুদ অরুণ ও আমজাদ হোসেন রয়েছেন।

মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির মধ্যে রয়েছেন আহ্বায়ক আলী আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, এ্যাড. রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর, পিকুল খাঁন রয়েছেন। এছাড়াও সদস্য সচিব হিসেবে মনোয়ার হোসেন খান রয়েছেন। 

এমএইচ/ ভিওডি বাংলা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
এনসিপির দুই নারী এমপির জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম