• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

অ্যাম্বুলেন্স আটকে নবজাতকের মৃত্যু, দায় সিন্ডিকেটের

  ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ১২:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় ৪০ মিনিট  আটকে রাখায় হাসপাতালে পৌঁছানোর আগেই এক নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে শরীয়তপুর সদরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।  

জানা গেছে, ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগম সদরের নিউ মেট্রো ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকেই শিশুটি শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছিল। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

স্বজনরা ক্লিনিকের পাশ থেকে ঢাকার এক অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ মোশারফ মিয়াকে পাঁচ হাজার টাকায় ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথেই স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান গাড়ির গতিরোধ করে দাবি করেন, তাদের সিন্ডিকেটের বাইরে কোনো গাড়ি এই রুটে চলাচল করতে পারবে না।

চালক মোশারফ মিয়াকে গাড়ি থেকে নামিয়ে চাবি কেড়ে নেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ। এ সময় শিশুটির স্বজনরা বারবার অনুরোধ করলেও প্রায় ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখা হয়। শেষ পর্যন্ত গাড়িতেই নবজাতকের মৃত্যু হয়।

শিশুর নানী শেফালী বেগম বলেন, ‘সময়মতো ঢাকায় নিতে পারলে আমার নাতি বেঁচে যেত। ওরা আমার নাতির মুখ থেকে অক্সিজেন খুলে দিয়েছে। আমি বিচার চাই।’

অ্যাম্বুলেন্স চালক মোশারফ মিয়া বলেন, ‘আমি ঢাকায় ফিরতি ট্রিপে যাচ্ছিলাম। কিন্তু স্থানীয়রা জোর করে গাড়ি থামিয়ে দেয় এবং আমাকে লাঞ্ছিত করে।’

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এবং তদন্তে দোষীদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ নিজ উদ্যোগেও বিষয়টি খতিয়ে দেখছে।’

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার