• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভুয়া খাদ্যবান্ধব কার্ডের মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পি.এম.
মূলহোতা জেসমিন বেগম এবং তার সহযোগী মেহেদী হাসান মিদুল: ছবি-ভিওডি বাংলা

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড তৈরি করে প্রায় ২০ হাজার পরিবারের কাছ থেকে প্রায় ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চক্রের মূলহোতা জেসমিন বেগম এবং তার সহযোগী মেহেদী হাসান মিদুল। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়ের করা মামলার ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির মতো দেখতে ভুয়া কার্ড তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। প্রতিটি কার্ডের বিপরীতে অর্থ নেওয়ার পাশাপাশি নিম্নমানের চাল বিতরণ করা হতো। এতে প্রতারণার শিকার হয়েছেন জেলার বিভিন্ন উপজেলার প্রায় ২০ হাজার পরিবার।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, “জেসমিন বেগমের নেতৃত্বে একটি চক্র খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও জানান, এই ধরনের কার্ডের কোনো বৈধতা আছে কি না, তা আদালত যাচাই করবে। পাশাপাশি পুরো চক্রটি শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের যৌথ তৎপরতায় চাল বিতরণের সময় জেসমিন বেগমকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাটি সামনে আসার পর জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ভুয়া চিকিৎসক আটক, ৬ মাসের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত