• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

নেত্রকোণায় জামায়াতের এমপির ওপর হামলা, গাড়ি ভাঙচুর

নেত্রকোণা প্রতিনিধি    ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩০ পি.এম.
সংসদ সদস্য মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

নেত্রকোনণার পূর্বধলায় একটি তেলের পাম্পে জ্বালানি নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মোস্তফা মাসুম। তার দাবি, হামলায় জড়িত ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মেসার্স গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে পাম্পটিতে সাময়িকভাবে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় নিজের গাড়ির জন্য তেল নিতে সেখানে যান সংসদ সদস্য। পাম্পে বিপুলসংখ্যক মোটরসাইকেল চালক ও স্থানীয় মানুষের ভিড় দেখে তিনি উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান। পরে প্রশাসনের মধ্যস্থতায় উপস্থিত সবার মধ্যে জ্বালানি সরবরাহ শুরু হয়।

একপর্যায়ে সংসদ সদস্য পাম্পসংলগ্ন নামাজঘরে মাগরিবের নামাজ আদায় করতে গেলে একদল ব্যক্তি তার গাড়িতে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে তিনি কিছু সময়ের জন্য নামাজঘরের ভেতরে অবস্থান করেন। হামলায় বিশ্বনাথপুর ইউনিয়ন জামায়াতের আমির বাবলু মিয়া আহত হয়েছেন বলেও জানা গেছে।

উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদীন বলেন, আগের দিনের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জের ধরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হামলার বিষয়ে মোস্তফা মাসুম বলেন, “বিএনপির কিছু উচ্ছৃঙ্খল লোক এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে আমরা দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আইনগত ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিকভাবেও বিষয়টি মোকাবিলা করা হবে।”

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল আলম তালুকদার বলেন, ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের সহায়তায় সংসদ সদস্যকে নিরাপদ স্থানে পৌঁছে দেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান জানান, ঘটনার পরপরই প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা প্রশাসনের গাড়িতে করে সংসদ সদস্যকে নিরাপদে উপজেলা জামায়াত কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কোনো মন্তব্য করেননি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ