{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি আর নেই

বিনোদন ডেস্ক    ১৩ আগস্ট ২০২৫, ০২:৩০ পি.এম.
অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি -ছবি সংগৃহীত
অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি -ছবি সংগৃহীত

জনপ্রিয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি আর নেই। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

দীর্ঘদিন ধরে পেটের ক্যানসারে ভুগছিলেন বাসন্তী চ্যাটার্জি। এছাড়াও তার বুকে পেসমেকার বসানো হয়েছিল, এবং চলতি বছরের শুরুতে পড়ে গিয়ে তার পাঁজরের হাড় ভেঙে যায়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, একটি কিডনিও আর সচল ছিল না।

শেষ জীবনে একা থাকতেন এই অভিনেত্রী। ছেলে-মেয়েরা নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকায় তাকে হাসপাতালে ভর্তি করান তার গাড়ি চালক মলয় চাকি, যিনি পরবর্তীতে চিকিৎসার খরচও বহন করেন।

বাসন্তী চ্যাটার্জির সহ-অভিনেতা ভাস্বর চ্যাটার্জি জানান, ‘মনটা খুব ভারী। তবে আমরা সবাই মনে করি, তিনি এখন কষ্ট থেকে মুক্তি পেয়েছেন।’

শেষবার তিনি অভিনয় করেছিলেন ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে। আশির দশকে চলচ্চিত্রে এবং পরে টিভি সিরিয়ালে ইতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বাথটাবে অন্তরঙ্গ দৃশ্যে যশ তারা
ছবি: সংগৃহীত
প্রতারণা মামলায়ও জামিন পেলেন তৌহিদ আফ্রিদি
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম