{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা

জাস্টিন ট্রুডোর প্রেমে মজেছেন কেটি পেরি!

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ জুলাই ২০২৫, ১০:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং আমেরিকার জনপ্রিয় পপসংগীতশিল্পী ও গীতিকার কেটি পেরি প্রেম করছেন। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমন গুঞ্জনই ছড়িয়ে পড়েছে। তাদের দুজনকে একসঙ্গে ডিনার ডেটে দেখা যাওয়ার পর থেকেই গুঞ্জনে মেতে উঠেন ভক্ত ও মিডিয়ামহল। মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে একান্তে রাতের খাবার উপভোগ করতে দেখা গেছে এ জুটিকে। পিপল ম্যাগাজিন সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় তারা একসঙ্গে খাবার খান।

অন্যদিকে টিএমজেডের রিপোর্টে জানা যায়, দিনের শুরুতে দুজনকে মন্ট্রিয়্যাল পার্কে হাঁটতে দেখা গেছে। ট্রুডো জিন্স ও টি-শার্ট পরে হেসে-খেলে কেটির পাশে হাঁটছিলেন, সঙ্গে ছিল কেটির পোষা কুকুরও। সন্ধ্যায় তাদের আবার মন্ট্রিয়ালের টাভের্ন আটলান্টিক-এ পানীয় উপভোগ করতে দেখা যায়।

কেটি পেরি ও ট্রুডোর ডিনার ডেটের খবর এমন সময় ছড়িয়ে পড়ল, যখন দুজনের ব্যক্তিগত জীবনেই বড় পরিবর্তন ঘটেছে। ২০২৫ সালের জুনে কেটি পেরি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে প্রায় এক দশকের সম্পর্ক ও বাগদান ভেঙে ফেলার খবর নিশ্চিত করেছেন। চার বছর বয়সি মেয়ে ডেইজি ডাভ ব্লুমকে নিয়ে তারা দুজনই যৌথভাবে সন্তানের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। 

অন্যদিকে জাস্টিন ট্রুডো ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাদের তিন সন্তান— জেভিয়ার (১৭), এল্লা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়ান (১১)।

তাই অনুরাগীরা এখন এ নতুন জুটিকে নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েই ফেলছেন। যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি যে, তাদের মধ্যে শুধুই কি বন্ধুত্ব, নাকি নতুন কোনো সম্পর্কের দিকেই হাঁটছেন দুজন। তবে এ জুটি যে ভক্তকুল ও মিডিয়াকে বেশ অবাক করে দিয়েছেন, তা বলাই যায়! 

জানা গেছে, দুজনেই একাধিক পদের খাবার উপভোগ করেছেন, যার মধ্যে লবস্টার ছিল অন্যতম আকর্ষণ। সঙ্গে ককটেল পান করেছেন তারা। খাবার শেষে রেস্টুরেন্টের রান্নাঘরের কর্মীদেরও ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।

রেস্টুরেন্টের এক প্রতিনিধি বলেন, কেটি ও জাস্টিন দারুণ একটি সন্ধ্যা কাটিয়েছেন। তারা খুবই বিনয়ী ও বন্ধুত্বপূর্ণ আচরণ করেছেন। আমাদের জন্য তাদের আতিথেয়তা ছিল আনন্দের।

উল্লেখ্য, ক্যাথরিন এলিজাবেথ হাডসন ওরফে কেটি পেরি ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা শহরে জন্ম গ্রহণ করেন। শৈশবে তিনি খ্রিস্টান যাজক অভিভাবক দ্বারা পালিত হন। তিনি শৈশবে গোস্পেল সংগীত শুনতেন এবং শিশু হিসেবেই চার্চে গান করতেন। মাধ্যমিক বিদ্যালয় থেকে জিইডি পরীক্ষা দেওয়ার পর তিনি সংগীতকে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।

২০০১ সালে তিনি নিজের নামে প্রথম সংগীত অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটিতে পেরি প্রধানত গোস্পেল ধারার গান করেছেন। পরবর্তী সময়ে ২০০৪ থেকে ২০০৫ পর্যন্ত তিনি তার দ্বিতীয় অ্যালবাম ও টিম ম্যাট্রিক্সের সঙ্গে একটি মিশ্র অ্যালবামে কাজ করেন। তবে অ্যালবাম দুটি শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি।

২০০৭ সালে পেরি ক্যাপিটল মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তি করেন এবং তার নাম পরিবর্তন করে রাখেন কেটি পেরি।  এ সময় তিনি ইন্টারনেটে তার প্রথম একক সংগীত ইউর সো গে প্রকাশ করেন। এই গান তাকে কিছুটা খ্যাতি এনে দিলেও গানটি চার্টে অন্তর্ভুক্ত হয়নি। ২০০৮ সালে তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন তার দ্বিতীয় একক সংগীত প্রকাশের মাধ্যমে। গানটির নাম ছিল আই কিসড এ গার্ল। 

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্লেষণ: ‘এল মায়ো’র পতন, এখন সিনালোয়া কার?
ছবি: সংগৃহিত
ভারতের কাবেরী থেকে চীনের জে-২০: চার দশকের দৌড়ে কে এগিয়ে?
ছবি: সংগৃহিত
স্বামীর কর্মস্থলে স্ত্রীর অভিযোগ করা নিয়ে যা বলছে ভারতের আদালত