{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’ ভিওডি বাংলায় সংবাদ প্রকাশের পর র‍্যাবের সাঁড়াশি অভিযান, আটক ২ পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ভাঙারি ব্যবসায়ী হত্যা: মূল আসামিসহ গ্রেপ্তার ২ রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী

রাজনীতি মুক্ত ক্যাম্পাস এর ঘোষক এখন ছাত্রশিবিরের সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুলাই ২০২৫, ০৫:২৪ পি.এম.
মুনতাসীর আনসারি তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি
মুনতাসীর আনসারি তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি

সরকারি তিতুমীর কলেজকে ছাত্ররাজনীতি মুক্ত রাখার আহ্বান জানানো মুনতাসীর আনসারি এখন তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) তিতুমীর কলেজ ছাত্রশিবির তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন কমিটির তালিকা প্রকাশ করে।

সেক্রেটারি নির্বাচিত হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় মুনতাসীর আনসারির একটি পুরোনো পোস্টের স্ক্রিনশট। যেখানে তিনি ৭ আগস্ট ২০২৪ সালে ‘সরকারি তিতুমীর কলেজ, ঢাকা’ নামক একটি ফেসবুক গ্রুপে কলেজ ক্যাম্পাসকে ছাত্ররাজনীতি মুক্ত রাখার আহ্বান জানিয়েছিলেন।

ভাইরাল হওয়া পোস্টে মুনতাসীর লিখেছিলেন, আমরা অর্থনীতি বিভাগ, ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা সবাই একমত ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না। আপনারা অন্যান্য বিভাগ থেকেও আওয়াজ তুলুন, সবাই এক হোন। সবাই এক হলে সবকিছু সম্ভব। আমরা চাই, সবাই সমানভাবে ক্যাম্পাসে চলাচল করুক। একটাই কথা রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। পাশাপাশি ছাত্রদের দাবিদাওয়া উত্থাপনের জন্য ছাত্র সংসদ ব্যবস্থা চালুর জোর দাবি জানাচ্ছি। প্রত্যেক বিভাগভিত্তিক একতা গড়ে তুলুন এবং পোস্টটি সবার মাঝে শেয়ার করুন।

ভাইরলা হওয়া স্ক্রিনশটের বিষয়ে জানতে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি মুনতাসী আনসারি সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সাংগঠনিক কাজে ব্যস্ত আছি। আমাদের কন্টাক্ট চলতেছে। আমি এই মুহূর্তে মন্তব্য করতে পারবো না। বিকেল তিনটা থেকে আবার আরেকটি কাজ আছে। তিনি জানান, এ বিষয়ে তিনি সন্ধ্যার মধ্যে আপডেট দিবেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত
টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত
মধ্যরাতে জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ