• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ১০:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী রোববার (১২ জুলাই) থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১২ জুলাই) থেকে বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। একইসঙ্গে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা এবং ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বাস্তবে ছুটির পরিধি আরও দীর্ঘ হচ্ছে। কারণ সরকারি সাপ্তাহিক ছুটি হিসেবে শুক্র ও শনিবার (১০ ও ১১ জুলাই) বন্ধ থাকার পর শুরু হবে গ্রীষ্মকালীন পাঁচ দিনের ছুটি। এরপর ১৭ ও ১৮ জুলাই আবারও সাপ্তাহিক ছুটি থাকবে।

ফলে সাপ্তাহিক ছুটি ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে টানা প্রায় ৯ দিনের বিরতি থাকবে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবিতে আজ বড়পর্দায় দেখা যাবে না আর্জেন্টিনার ম্যাচ
ঢাবিতে আজ বড়পর্দায় দেখা যাবে না আর্জেন্টিনার ম্যাচ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইমরান হায়দার। ছবি: ভিওডি বাংলা
উচ্চশিক্ষায় সহযোগিতা বাড়াতে আগ্রহী ইউজিসি-এইচইসি
ছবি: সংগৃহীত
কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের