• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল

মাদারীপুরে মানবপাচার চক্রের মূলহোতা লাল্টু গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ০৪:২২ পি.এম.
মানবপাচার চক্রের মূলহোতা মো. লাল্টু মন্ডল

অবৈধপথে ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশে নেয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া মানবপাচার চক্রের মূলহোতা মো. লাল্টু মন্ডলকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার উজান দক্ষিণ পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাল্টু ওই এলাকার আকিবার মন্ডলের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, লাল্টু মন্ডল ও তার ভাই মিল্টু মন্ডলসহ চক্রের সদস্যরা ডাসারের বালিগ্রাম ইউনিয়নের বাঘরিয়া গ্রামের রুহুল আমিন চৌকিদার, ইয়ামিন সরদার, তারিব সরদার, বেল্লাল সরদার, সজিব সরদার, রাহাত ও ইব্রাহীমসহ প্রায় ৮-১০টি অসহায় পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় ইউরোপ ও আমেরিকা পাঠানোর কথা বলে। পরবর্তীতে তাদের লিবিয়ায় নিয়ে গিয়ে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে অতিরিক্ত টাকা দাবি করে আসছিল চক্রটি। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রুহুল আমিন চৌকিদারের মা রিনা বেগম বাদী হয়ে ডাসার থানায় একটি মানবপাচার মামলা দায়ের করেন।

তিনি বলেন, আমার ছেলেসহ আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছে মিল্টু মন্ডল ও লাল্টু মন্ডল। এখন লিবিয়ায় তাদের বন্দি করে নির্যাতন করছে। আমরা তাদের ফাঁসি চাই।

লাল্টু মন্ডল গ্রেপ্তারের খবর পেয়ে শনিবার সকালে ভুক্তভোগী পরিবারগুলো ডাসার থানা প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানায়।

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, মানবপাচার মামলার একজন আসামিকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ