• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’

বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মরণে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

   ১১ জুলাই ২০২৫, ০৬:০৯ পি.এম.

ক্যাম্পাস প্রতিনিধি 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে “অন্যায়ের বিরুদ্ধে, তর্কের নির্ভীক বিস্ফোরণ” এই প্রতিপাদ্যে দুই দিনব্যাপী শহীদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই, ২০২৫) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী।

এ সময় তিনি বলেন, শহিদ আবু সাঈদের স্মৃতিকে ধারণ করে আমরা আজ এই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সূচনা করেছি, যা যুক্তিবাদী মননের এক উজ্জ্বল অনুশীলন। উপাচার্য বলেন, আবু সাঈদ সত্য ও ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ আমাদের তরুণ প্রজন্মকে ন্যায্যতা, যুক্তি এবং মানবিকতার পথে এগিয়ে চলার প্রেরণা যোগাবে।
 
শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ স্মরণে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। বিশ্ববিদ্যালয় হলো চিন্তা, যুক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্র। আমি আশা করি এই বিতর্ক প্রতিযোগিতা ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। শহিদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ অংশ নিয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির হলের ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
ঢাবির হলের ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ: বাউবি উপাচার্য
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ: বাউবি উপাচার্য
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে কুবিতে কোরআন খতম ও দোয়া মাহফিল
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে কুবিতে কোরআন খতম ও দোয়া মাহফিল