• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ফেনী-কুমিল্লায় রাতেই বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৫, ০৭:২৮ পি.এম.
ফেনী-কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

ভারতের ত্রিপুরা রাজ্যের রাডার এবং জাপানের ভূ-উপগ্রহ কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে বুধবার (৯ জুলাই) বিকেল থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল পর্যন্ত চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোর ওপরে মাঝারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। ফেনী-কুমিল্লায় রাতেই বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা।

এ অবস্থায় রাতেই কুমিল্লা এবং ফেনীর বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের বিষয়ে সতর্ক করে তিনি লিখেছেন, বিকেল ৪টা ৩২ মিনিটের সময় ভারতীয় আবহাওয়া অধিদফতর কর্তৃক পরিচালিত ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্র হতে দেখে যায়, আবারও ফেনী ও চট্টগ্রাম জেলাসহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের সব জেলার ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আজ সারা রাত অব্যাহত থাকার শঙ্কা রয়েছে।
 
বিকাল এক ফেসবুক পোস্টে তিনি এই শঙ্কার কথা জানান। পোস্টে তিনি লিখেছেন, ফেনী ও কুমিল্লা জেলার উপরে বৃষ্টি ও বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা যাচ্ছে। ইতোমধ্যে ফেনীর মুহুরী এবং চট্টগ্রামের হালদা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে।
 
একই সময়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর ও দক্ষিণ দিকের জেলাগুলোতেও। ফলে আশঙ্কা করা যাচ্ছে রাতে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর জেলার সব নদীর পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকবে। এর সঙ্গে ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকা থেকে ঢল নদী-নালায় যোগ হওয়ায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।
 
পোস্টে তিনি আরও লিখেছেন, জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা গিয়েছে দুপুর আড়াইটায় খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলা এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার ও বান্দরবন জেলার ওপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত রয়েছে। বিকেল ৪টার পর থেকে আবারও ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি শুরু হয়েছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোর ওপরে এবং ভারতের ত্রিপুরা রাজ্যে বিকেল ৫টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে নতুন করে ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টির প্রবল আশঙ্কাও রয়েছে।

এদিকে ভারি বৃষ্টিপাত নিয়ে সতর্ক বার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ ছাড়া ভারি বৃষ্টির ফলে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।


 ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার