• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া: আযম

   ৪ জুলাই ২০২৫, ০৩:১৫ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। ছবি- সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

নানাজন নানাভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া, বাংলাদেশের শিল্পায়নকে পিছিয়ে দেওয়া। 

শুক্রবার দুপুরে নিজের নির্বাচনি এলাকা টাঙ্গাইলের বাসাইলে সনাতন ধর্মীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হাইব্রিড বাংলাদেশের অগ্রযাত্রাকে যেমন ব্যাহত করেছে, মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল, বিএনপি ওই হাইব্রিড সম্পর্কে অত্যন্ত সচেতন। ওই হাইব্রিডের বিএনপিতে জায়গা পাবে না।
 
আহমেদ আযম খান বলেন, এখন কতিপয় রাজনৈতিক দল নির্বাচনি মাঠে জনগণের সাড়া না পেয়ে  নানা রকমের কথা বলছে, কেউ পিআর পদ্ধতির কথা বলছে, কেউ সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ নানাজন নানাভাবেই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বলব, এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে বাংলাদেশর অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া, বাংলাদেশের শিল্পায়নকে পিছিয়ে দেওয়া, বাংলাদেশের সমৃদ্ধিকে পিছিয়ে দেওয়া। তাই কতিপয় রাজনৈতিক নেতাদের বলব, আসুন, রাজনৈতিক মাঠে আসুন, এবার যদি আপনাদের সাড়া না দেয় ভবিষ্যতে আপনাদেরকে জনগণ সাড়া দিতে পারে। তাই বলে নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়া যাবে না।

এ সময় সনাতন ধর্মীয় লোকজনের যে কোনো প্রয়োজনে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশ দেন আহমেদ আযম খান।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের বাসাইল উপজেলা শাখার সভাপতি নিখিল কুমার রতন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক স্বপন কুমার, হিন্দু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ভজন কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের